অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইরাকের উত্তরে আবারো তুরস্কের বিমান হামলা

ডেস্ক : তুরস্কের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ইরাকের উত্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের ঘাটি লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী।

ইউরোপীয় ইউনিয়ন ও নেটো এ হামলাকে সমর্থন জানিয়েছে।

তবে, তুরস্ককে সংখ্যালঘু কুর্দিদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার আহবান জানিয়েছে নেটো।

শুক্রবার ইরাকের যেসব স্থাপনায় হামলা চালিয়েছিল তুরস্ক, ওই একই এলাকায় পিকেকে’র ঘাটি লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ের এই হামলা চালায় তুরস্ক।

শুক্রবার পিকেকে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর একাধিক বিমান হামলা চালায় তুরস্ক।

এদিকে, সন্ত্রাসবাদ দমনে তুরস্কের এই বিমান হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো।

তবে, একই সাথে সংখ্যালঘু কুর্দিদের সাথে দু’বছরের যুদ্ধবিরতির অবসান ঘটানো এই হামলা যেন পিকেকে’র সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তুরস্ককে সে ব্যপারটি মাথায় রাখতে আহবান জানিয়েছে নেটো।

এদিকে, বর্তমান প্রেক্ষাপটে আশঙ্কারার অনুরোধে মঙ্গলবার এক জরুরী বৈঠক আহবান করেছে নেটো।

নেটো মহাসচিব জেনস ষ্টোলটেন বার্গ বলেছেন, বৈঠকটি তুরস্কের অনুরোধে ডাকা হয়েছে এবং নেটো চুক্তির ধারা অনুযায়ী, কোন সদস্য রাষ্ট্র তার ভৌগোলিক সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে এমন অনুরোধ করতে পারেন।

তুরস্কের ওপর গত কিছু দিন ধরে এমন হামলা হচ্ছে, ফলে আমরা সে অনুরোধ রক্ষা করেছি।

অন্যদিকে, পিকেকে’র একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তুর্কি বোমারু বিমান সেখানকার ইরবিল ও দোহুকের উত্তরে হামলা চালায়।

এর আগে শনিবার, তুরস্কের উত্তর পূর্বে একটি সেনা বহরে গাড়ি বোমা হামলায় দুই জন নিহত এবং চারজন সেনাসদস্য আহত হয়।

এজন্য আইএস এবং কুর্দিদের দায়ী বলে ধারণা করা হয়।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইরাকের উত্তরে আবারো তুরস্কের বিমান হামলা

আপডেট টাইম : ০৩:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫