অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ফ্রান্স : ফ্রান্সের প্যারিসস্থ ইনভেলিডে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফ্রান্স শাখার উদ্যোগে বাংলাদেশে অবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির সিনিয়র নেতাসহ সকল কারারুদ্ধ নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিরাট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জালাল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি শাহেদ আলী, সিরাজুর রহমান, মাহবুব আলম রাঙা, শাহ জামাল, জুয়েল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আবেদিন কায়সার, সৈয়দ জেলাসুজ্জামান, ইলিয়াস মুক্তি পরিষদের সভাপতি মফিজ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অমর গাজী, সাহিত্য সম্পাদক কবি রুবেল আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা মোঃ বকুল মিয়া, কিরন আহমেদ, মনোয়ার হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।

ফ্রান্স বিএনপির শত শত নেতা-কর্মী বাংলাদেশের অবৈধ হাসিনা সরকার বিরোধী সেøাগানে দেন। নেতা-কর্মীদের বক্তব্যে ক্ষোভের আগুন ঝরে আওয়ামী সরকারের প্রতিটি খুনি মন্ত্রি, এমপি ও পেটুয়া বাহিনীর বিরুদ্ধে। নেতাকর্মীদের একটাই দাবি- অবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য মধ্যবর্তী নির্বাচন।

বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে শেখ হাসিনা সরকারের সকল অনিয়মের প্রমাণপত্র তুলে ধরেন এবং বাংলাদেশে অবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য দাবি জানান। ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের এই স্পর্শকাতর ব্যাপারগুলো অতিদ্রুত ফ্রান্স ও ইউরোপিয়ান পার্লামেন্টে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৬:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫