অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কায়রোতে ফার্নিচার কারখানায় আগুন: নিহত ১৯

ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর উত্তরে কোয়ালিওবিয়ার পূর্বকোণে একটি ফার্নিচার কারখানায় ব্যাপক আকারে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় এক সাংবাদিক জানান, এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। রাজধানীর আল হেলম ফার্নিচার ফ্যাক্টরিতে আগুনের এ ঘটনা ঘটে।

নিরাপত্তাবাহিনী ও স্বাস্থ্য কর্মকর্তাদের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এক প্রতিবেদনে জানায়, আহতদেরকে পাঁচটি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল হেলম ফ্যাক্টরিটির তিনতলা বিশিষ্ট।

নিরাপত্তাবাহিনী জানায়, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রয়টার্স জানায়, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা মিসরে সাধারণ। এ সবের মধ্য দিয়ে শ্রমিক নিরাপত্তা যে কতটা ঠুনকো দেশটিতে, তা-ই প্রতীয়মান হচ্ছে।

সূত্র: আইবি টাইমস

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কায়রোতে ফার্নিচার কারখানায় আগুন: নিহত ১৯

আপডেট টাইম : ০৬:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫