অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বৃটেনে বানের পানির মতো মানুষ ঢোকার চেষ্টা বেড়েই চলেছে

লন্ডন থেকে: গত তিন চারদিন ক্যালাইসে অবৈধ অভিবাসীদের ইউরোট্যানেল দিয়ে জোর করে ব্রিটেনে প্রবেশের চেষ্ঠা ক্রমেই বানের পানির মতো বেড়ে চলেছে। ক্রমাগত ফ্রান্স থেকে ফেরি, চ্যানেল ক্রস করে লোকজন আসছে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা রীতিমতো হিমশিম খাচ্ছে এদের রুখতে ও আটকাতে। এরই মধ্যে গত মঙ্গলবার রাতে ২০০০ হাজারের অধিক লোক এক সাথে ধাক্কা দিয়ে ট্যানেল ভেঙ্গে প্রবেশের চেষ্ঠা করে। এর পরের দিনই প্রায় ১৫০০ জনের মতো অবৈধ অভিবাসী প্রবেশের প্রচেষ্টা চালায়। সুদানের একজন অভিবাসী দৌড় দিয়ে ট্যানেল ক্রস করে প্রবেশের সময় ট্র্যাকের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। স্থানীয় ইমিগ্রেশনসহ নিরাপত্তায় সংশ্লিষ্ট লোকজন উস্মা প্রকাশ করেছেন, যা সংবাদপত্রে ইতোমধ্যেই এসেছে। বৃটেনের হোম সেক্রেটারি থেরেসা মে ইমার্জেন্সি কোবরা মিটিং করেছেন।

অবস্থা দেখে ব্রিটেনের বিরোধী দল ইউকিপ এর নাইজেল ফারাজ সেখানে আর্মি পাঠানোর জন্য আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভিয়েতনাম সফরে থাকা অবস্থায় গতকাল ভোরের দিকে অবৈধ অভিবাসীদের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ডেভিড ক্যামেরন স্পষ্টতই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সমুদ্রের স্রোতের মতো এক ঝাঁক মানুষ নিশ্চিত সুন্দর জীবন, চাকরি, ক্রমবর্ধমান অর্থনীতি ও স্বচ্ছল জীবনের আশায় ব্রিটেনে প্রবেশ করার জন্য মরিয়া। ব্রিটেন এই সব অবৈধদের জন্য এখন আর নিরাপদ স্বর্গ নয়।

ক্যামেরন আরো বলেন, ক্যালাইস নিরাপত্তা নিয়ে যদিও উদ্বিগ্ন নই, কেননা ব্রিটেন ও ফ্রান্স এখন যৌথভাবে কাজ করছে। তারপরেও অবৈধ অভিবাসী এক ঝাঁক লোক এখন ব্রিটেনে প্রবেশের এই চেষ্টা কিছুতেই সফল হবে না।

ডেভিড ক্যামেরনের এই এক ঝাঁক (সোয়ার্ম পিপল- অন্য অবজেক্টিভ এনিমেল বাইটিং এর সাথে ব্যবহৃত) নিয়ে শুরু হয়েছে ব্রিটেনে তীব্র বিতর্ক। লেবার দলের নেতৃত্ব প্রার্থী অ্যান্ডি বার্ণহাম টুইটের মাধ্যমে ক্যামেরনের এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন-

Andy Burnham ✔@andyburnhammp

Cameron calling Calais migrants a “swarm” is nothing short of disgraceful. Confirms there’s no dog-whistle these Bullingdon Boys won’t blow.

9:12 AM – 30 Jul 2015

অপর দিকে সাবেক শ্যাডো হোম সেক্রেটারি অ্যান উইডকম্ব ফারাজের বক্তব্যের সমর্থনে বলেছেন, আর্মি পাঠানো সমর্থন করি, তবে বর্ডারের ঐ অংশের নিরাপত্তার দায়িত্ব ফ্রান্সের উপর বর্তায়।

এদিকে লরি ড্রাইভারদের সংগঠন আরএইচএ ক্যালাইস-এর পথে লরি চালানো ড্রাইভারদের নিরাপত্তা ঝুঁকিতে উদ্বিগ্ন বলে বিবৃতি দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বৃটেনে বানের পানির মতো মানুষ ঢোকার চেষ্টা বেড়েই চলেছে

আপডেট টাইম : ০৪:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫