পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তুরস্কে ইরানি বাসে হামলা: নিহত ১

ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে একটি ইরানি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

তুরস্কের এরজুরুম শহরে নিয়োজিত ইরানের কনসাল জেনারেল হোসেইন কাসেমির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তি মারা গেছেন তবে তিনি কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায় নি।

ইরনার রিপোর্টে বলা হয়েছে, এরজুরুম শহরে ইরানের কন্স্যুলেট অফিস বিষয়টি তদন্ত করে দেখছে। তবে, এ পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

এদিকে, তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু দাবি করেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে।

সংস্থাটি জানায়, হামলায় একজন ইরানি নাগরিক ও তুরস্কের একজন সার্জেন্ট নিহত হয়েছেন। বাসটি দোগুবায়েজিদ থেকে ভান প্রদেশের কালড্রিয়ান শহরে যাচ্ছিল।

আনাদোলু দাবি করছে, পিকেকে গেরিলারা রাস্তা অবরোধ করে কয়েকটি ট্রাকে গুলি চালায়। এ সময় পাশ কাটিয়ে যাওয়া ইরানি বাসেও গুলি লাগে। এ অবস্থায় তুর্কি স্পেশাল ফোর্স ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং সেখানে গেরিলাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। এ লড়াইয়ে তুর্কি সার্জেন্ট নিহত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তুরস্কে ইরানি বাসে হামলা: নিহত ১

আপডেট টাইম : ০৩:৫০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫