পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাউন হত্যার একবছর: সাড়ে ৪ মিনিটের নীরবতা

ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিসৌরিতে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হবার এক বছর পূর্তিতে সেখানে জড়ো হয়ে শত শত মানুষ সাড়ে ৪ মিনিট নীরবতা পালন করে।

নাগরিক অধিকার বিষয়ে কাজ করা মানুষেরা জানিয়েছেন, মাইকেলের মৃতদেহটি গুলিবিদ্ধ হয়ে যে সাড়ে ৪ ঘণ্টা সময় ধরে রাস্তায় পড়ে ছিল, তার স্মরণেই সাড়ে ৪ মিনিটের নীরবতা পালন করা হলো।

ঐ ঘটনার পর দেশব্যাপী বর্ণবিদ্বেষ এবং পুলিশের আচরণ নিয়ে পুনরায় বিতর্ক শুরু হয়।

বছরের শুরুতে দেশটির বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ফার্গুসনের পুলিশ বিভাগ ব্যপক বর্ণবিদ্বেষী।

তবে, শহরের মেয়র বলেছেন, এক কঠিন সময় পেরিয়ে এখন আমাদের সামনের কথা ভাবতে হবে।

মেয়র জেমস নোলস দ্য থার্ড বলছেন, গত বছরটি খুবই কঠিন ছিল আমাদের জন্য।

কিন্তু বর্তমান বছরটি আমাদের জন্য অনেক আশারও, কারণ আমরা অনেক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়েছি।

গত আগস্টে ফার্গুসনের সেন্ট লুইস উপশহরে ওই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন।

এরপর আদালতের একজন জুরি বলেন, তারা ড্যারেন উইলসন নামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না, কারণ তিনি আত্মরক্ষার্থে গুলি করেছিলেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে।

সে সময় নিহত তরুণটির পরিবার এবং প্রেসিডেন্ট বারাক ওবামাও ঐ সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ব্রাউন হত্যার একবছর: সাড়ে ৪ মিনিটের নীরবতা

আপডেট টাইম : ০৩:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫