পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেঁচে গেছেন আফগান ভাইস প্রেসিডেন্ট দোস্তাম

ডেস্ক : সামান্যের জন্য হত্যাপ্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তাম। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান সন্ত্রাসীরা তাকে হত্যার এ প্রচেষ্টা চালায়।

শুক্রবার ফারিয়াব প্রদেশের কায়জার মহাসড়ক পার হওয়ার সময় তার গাড়িবহরে হামলা চালায় তালেবানরা। তবে দোস্তামের দেহরক্ষীরা আট তালেবানকে হত্যা করে এবং অন্তত এক ডজনকে ধরে ফেলে। দোস্তাম ছিলেন সাবেক সামরিক জেনারেল এবং হামলার সময় তিনি সেনাবাহিনীর পোষাকই পরা ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে দোস্তাম তালেবান-বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তার বাহিনী এরইমধ্যে বহু তালেবান এবং আইএসআইএল সন্ত্রাসীকে হত্যা করেছে। দোস্তামের ঘনিষ্ঠ সহযোগীরা তাকে হত্যাপ্রচেষ্টার জন্য পাকিস্তানের সেনা গোয়ন্দা সংস্থা আইএসআই-কে দায়ী করেছেন।

এর আগে, গত মার্চ মাসে জেনারেল আবদুর রশিদ দোস্তামকে হত্যার চেষ্টা চালানো হয় তবে সে প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছিল। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় তিনি সেনাবাহিনীর জেনারেল ছিলেন এবং ১৯৯০ এর দশকে তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বেঁচে গেছেন আফগান ভাইস প্রেসিডেন্ট দোস্তাম

আপডেট টাইম : ০৩:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫