পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপন প্রেমের সাইট হ্যাকিংয়ের পর দু’জন ব্যবহারকারীর আত্মহত্যা

ডেস্ক : বিবাহিত নারী-পুরুষরা গোপন প্রেমের জন্য ব্যবহার করেন -এমন একটি ওয়েবসাইট ‘অ্যাশলে ম্যাডিসন’ হ্যাকিং হবার পর এর দুজন ব্যবহারকারী আত্মহত্যা করেছেন।

কানাডার পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছে, হ্যাকাররা এ দু’জন ব্যবহারকারীর অনেক গোপন তথ্য প্রকাশ করেছে আর সে কারণে তারা আত্মহত্যা করেছে।

তবে মৃত ওই দুই ব্যক্তির বিষয়ে আর বেশি কিছু জানায়নি কানাডিয়ান পুলিশ।

পুলিশ জানায়, ‘অ্যাশলে ম্যাডিসন’ এর হ্যাকারদের বিষয়ে তথ্য দিতে পারলে পাঁচ লাখ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়েবসাইটটির মূল প্রতিষ্ঠান অ্যাভিড লাইফ মিডিয়া ।

গত মাসে ‘অ্যাশলে ম্যাডিসন’এর প্রায় ৩৩ মিলিয়ন ব্যবহারকারীর গোপন তথ্য চুরি করে হ্যাকাররা।

ইমপ্যাক্ট টিম নামে ওই হ্যাকারদের হুঁশিয়ারি করে দিয়ে টরেন্টো পুলিশের কর্মকর্তা ব্রাইস ইভান্স বলেছেন, ‘আপনারা যা করছেন তা অবৈধ এবং এটা আমরা কোনভাবেই মেনে নিবোনা’।

ওই হ্যাকিংয়ের বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে ও হ্যাকিং কমিউনিটির সাহায্যে ‘ইমপ্যাক্ট টিম’ এর সদস্যদের বিষয়ে জানার চেষ্টা করছে।

সূত্র:বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপন প্রেমের সাইট হ্যাকিংয়ের পর দু’জন ব্যবহারকারীর আত্মহত্যা

আপডেট টাইম : ০২:৪৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫