পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আত্মহত্যার চেষ্টা করলেন তসলিমার দেহরক্ষী

আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন তসলিমা নাসরিনের দেহরক্ষী। এ ঘটনার পরেই তাকে স্থানীয় এআইআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত বিপদ মুক্ত ভার্গিস।

সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ তসলিমার নিরাপত্তারক্ষী এস ভার্গিস আত্মহননের চেষ্টা করেন।

সূত্রের খবর, সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ হঠাৎ তসলিমার দিল্লির বাড়ির সামনে থেকে গুলির আওয়াজ আসে। এর পর পুলিশ ছুটে গেলে দেখা যায় তসলিমার বাড়ির বাইরে একটি নিরাপত্তারক্ষীর টেন্টে গুলিবিদ্ধ হয়ে পরে রয়েছেন তসলিমার নিরাপত্তারক্ষী এস ভার্গিস। সে নিজের বাঁ কানের কাছে আইএনএসএএস রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।

ভার্গিস ৭০তম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য। ঘটনার পরে উচ্চপদস্থ পুলিশ অফিসার এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে কেন এই আত্মহননের চেষ্টা তা এখনও পরিষ্কার হয়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশি এই বিতর্কিত লেখিকাকে এক বছরের জন্য নতুন করে ভিসা মঞ্জুর করেছে ভারত সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আত্মহত্যার চেষ্টা করলেন তসলিমার দেহরক্ষী

আপডেট টাইম : ০৩:১৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫