পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাক-ভারত সীমান্তে গোলাগুলি : নিহত ১০

ডেস্ক: বিরোধপূর্ণ ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে পাকিস্তানের ছয়জন ও ভারতের চারজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের স্থানীয় ডন পত্রিকা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলি ও বোমায় ছয় পাকিস্তানী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। ভোরে শিয়ালকোট চারওয়াহ, হারপাল, চাপরার ও সুচিতগড় সেক্টরে এ ঘটনা ঘটে।

এর আগে নিহতের সংখ্যা সাতজন বলে জানানো হয়েছিল। পরে সেনাবাহিনীর মিডিয়া উইং-এর পক্ষ থেকে নিহতের সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করা হয়।

অপরদিকে ভারতীয় কর্মকর্তারা জানান, পাকিস্তানী সেনাদের গুলিতে জম্মু ও কাশ্মিরে চার ভারতীয় নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ভেস্তে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটল।

পাকিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুক্রবার ভোর ৩টার দিকে গুলিবর্ষণ শুরু করে। সকাল পর্যন্ত তা চলে। এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২২ নারীসহ ৪৬ জন গুরুতর আহত হয়েছেন।

অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তা রাকেশ কুমার শর্মা বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি জানান, পাকিস্তানের মর্টার শেলের আঘাতে গ্রামের চারজন বাসিন্দা নিহত হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাক-ভারত সীমান্তে গোলাগুলি : নিহত ১০

আপডেট টাইম : ০৩:০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫