পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

সংবিধানকে স্বাভাবিক করা হচ্ছে : সুরঞ্জিত

বাংলার খবর২৪.কম500x350_ff0043d401c5c5c68a3ed5a8a77896f8_a-37_27600: আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করে জিয়াউর রহমান সংবিধানকে বিকলাঙ্গ করেছিল। আর এখন ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিকলাঙ্গ সংবিধানকে স্বাভাবিক করা হচ্ছে। এর মাধ্যমে সংবিধানের শূন্যতা দূর ও সমৃদ্ধ হবে।’
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী দেশের চলমান রাজনীতি বিষয়ে ওই সভায় আয়োজন করে।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘আজ বিকেল ৩টায় সংসদ বসছে। এ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারের অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনীর একটা বিষয় সামনে এসেছে। আমরা আশা করছি যে, এই বিলটি সংসদ সদস্যরা সংসদের আনবেন। কিন্তু তার আগে এই বিলটি সংসদীয় কমিটিতে আনতে হবে। আর ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে সংসদে বিল আনা হবে।’
সুরঞ্জিত বলেন, ‘আমি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আইনটি আমার কাছে আসবে। যারা সংসদে নেই আমি তাদেরও ডাকব। তারা তাদের মতামত দিতে পারবে। বিএনপিও চাইলে তারা এতে মাতামত দিতে পারবে। সুপ্রীম কোর্ট বার কাউন্সিলকেও ডাকব, তাদের মতামত নেওয়া হবে। তবে তাদের মতামত গ্রহণ করা হলো, না বর্জন করা হলো এটা বড় কথা নয়। এই মতামত রেকর্ড করা হবে এবং সংসদীয় কমিটির কাছে থাকবে। শতবর্ষ পরেও কেউ দেখতে চাইলে পাবেন।’
তিনি বলেন, ‘সংবিধানের সংশোধনী (বিচারপতিদের অভিশংসন) নিয়ে এখন যে আলোচনা-সমালোচনা চলছে, এটা চায়ের কাপে ঝড় তোলার মত। এ আইনটি নতুন নয়, এটা ৭২ এর সংবিধানেও ছিল। আমরা ওটাই ফিরিয়ে আনছি। বিলম্বে হলেও সঠিক কাজটি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘বিচারপতিদের অভিসংশনের জন্য সংবিধান সংশোধন করলেই হবে না। এর জন্য আরেকটি আইন লাগবে। ওই আইনটি পাশ হলে এখন যে দ্বিধা-দ্বন্দ্ব ও সংশয়ের কথা তারা বলছে, এটা থাকবে না। এই সংশোধনী হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকার আইনের উর্ধ্বে নয়, তারা আইনের লংঘন করলে বা অসদাচরণ করলে তার ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তেমনি বিচারপতিদের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে কিভাবে বিচার করা হবে, কারা এদের তদন্ত করবে? আর এই আইন সংবিধান সংশোধনীর পর প্রনয়ণ করতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘সরকারে আর আমাদের মন্ত্রী রাখবো না’ এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘এরশাদ ও রওশন এরশাদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা করলে এরশাদ ও তার দল, সঙ্গে সঙ্গে সংসদীয় গণতন্ত্র রক্ষা পাবে। তারা দেশের প্রকৃত বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে। দেশের মানুষের কাছে আস্থা অর্জন করবে। তখন রাস্তার বিরোধী দল হিসেবে বিএনপি হালে পানি পাবে না।’
১৫৩ জন বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হওয়ার জন্য কারা দায়ী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন মানলে নির্বাচন কমিশন মানতে হবে। তারা মানেনি। ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য সরকারি দল যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ি বিএনপি। নির্বাচনের অংশ না নেওয়াটা তাদের রাজনৈতিক ভুল। এই ভুলের কাফ্ফারা তাদের দিতে হচ্ছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

সংবিধানকে স্বাভাবিক করা হচ্ছে : সুরঞ্জিত

আপডেট টাইম : ০১:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪