পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালেবান কমান্ডারের বাড়িতে বিস্ফোরণ: ৪ সদস্য নিহত

ডেস্ক : আফগানিস্তানের একজন আঞ্চলিক তালেবান কমান্ডারের বাড়িতে বিস্ফোরণে তার পরিবারের অন্তত চার সদস্য নিহত হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তালেবান কমান্ডারের মা, স্ত্রী ও দুই সন্তান মারা গেছে। সূত্র বলছে, বিস্ফোরণের সঠিক কারণ জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে-বোমা বানানোর সময় সংঘটিত বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে।

এর আগে, গত ১১ জুন ময়দান ওয়ারদাক প্রদেশের বান্দচাক শহরে বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণের কারণে তালেবানের পাঁচ গেরিলা নিহত হয়েছিল। ওই বিস্ফোরণও ঘটেছিল তালেবানের একজন সিনিয়র কমান্ডারের বাড়িতে।

সাম্প্রতিক বছরগুলোতে তালেবান কমান্ডারদের বাড়িতে বা আস্তানায় এ ধরনের কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক হযরত ওয়ালি হোতাকের গাড়িতে হামলা হয়েছে। সোমবারের এ ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তালেবান কমান্ডারের বাড়িতে বিস্ফোরণ: ৪ সদস্য নিহত

আপডেট টাইম : ০২:০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫