পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ বানালো চীন

ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে চীনের একটি আইসক্রিম কোম্পানি বিশেষ একটি আইসক্রিম তৈরি করেছে।

যুদ্ধের একটা সময়ে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন গেন হিদেকি তোজো, তাঁর মুখের আদলে এই আইসক্রিমটি তৈরি করেছে চীনা কোম্পানিটি।

তারা এই আইসক্রিমটির নাম দিয়েছে ‘ওয়ার ক্রিমিনাল আইসক্রিম’ বা ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’।

চীনা ডেইলি ওয়েবসাইট-এর খবর উদ্ধৃত করে বিবিসি মনিটরিং জানাচ্ছে, সাংহাই কেন্দ্রিক ওই আইসক্রিম কোম্পানিটি চাইছে অন্তত ১০ হাজার চীনা নাগরিক যেন এই আইসক্রিমটি খেতে পারে।

জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ওই সময়টার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তাদের এই উদ্যোগ।

যদিও থ্রি-ডি প্রিন্ট করা এই আইসক্রিমের দাম খুব একটা সস্তা নয়। ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন মি: তোজো।

পরবর্তীতে তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হন এবং ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে তাঁর ফাঁসির দ- কার্যকর হয়।

যদিও চীনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ক’জন মনে করছেন, আইসক্রিম বানানোর এই চিন্তাটা খুবই হাস্যকর। কোম্পানিটির এমন উদ্যোগে তারা মোটেও সন্তুষ্ট নন।

সাধারণ মানুষেরা মনে করছেন, এই আইসক্রিম যেভাবে বিপণন করা হচ্ছে তা বিকৃত রুচিরই পরিচয় দেয়।

অনেকে বলছেন, আইসক্রিমটিতে যে মুখের আদল দেয়া হয়েছে অনেকে সেটা মহাত্মা গান্ধীর মুখের আদল ভেবে ভুল করতে পারেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করছে চীনা সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ বানালো চীন

আপডেট টাইম : ০২:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫