অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

উল্টো মাথার বিস্ময়কর মানুষ (ভিডিওসহ)

বাংলার খবর২৪.কম :500x350_2c5877f3f9d01a81a06c5be6b8384652_1111111111_35731_0_27659 সকলের মাথা যেমন ঘাড়ের উপরে থাকে, অলিভিয়েরার ক্ষেত্রে ঠিক তেমনটি নয়। তার মাথা ঘাড়সহ পিঠের ওপর পড়ে থাকে। এ কারণে সে সামনে থেকে দেখতে পায় না। দেখতে হয় পেছন দিক দিয়ে!
ব্রাজিলের মন্টে সান্তোতে জন্মগ্রহণকারী ক্লদিও ভিয়েরা দি অলিভিয়েরার (৩৭) দেহ দেখার পর যে কেউ অবাক না হয়ে পারেন না। তার কথা শুনলে অবাকের মাত্রা আরও বেড়ে যায়।
সোজা পায়ে দাঁড়াতে পারে না সে, হাত দুটোও অকার্যকর। আর মাথা দেখলে তো রীতিমতো শিউরে উঠতে হয়। অথচ সেই অলিভিয়েরাই কিনা দাবি করেন, তিনি একজন স্বাভাবিক মানুষ!
সম্প্রতি জনসম্মুখে দেওয়া বক্তৃতায় এমনটাই দাবি করেছেন অলিভিয়েরা। এর কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন তিনি। কোনো কাজের জন্য কখনো অন্যের ওপর নির্ভর করতে চান না তিনি। সকল কাজ নিজে নিজে করার চেষ্টা করেন। সুতরাং, যে নিজের কাজ নিজেই করতে পারে, তাকে তো স্বাভাবিক মানুষই বলতে হবে।
অলিভিয়েরা জানান, টেলিভিশন-রেডিও চালু, মুঠোফোনে কল ধরা ও করা, ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার সব নিজেই করেন। অথচ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অলিভিয়েরার বেঁচে থাকাটাই বিস্ময়কর। তার জন্মের পরই মা মারিয়া জোসেকে নিজ সন্তানকে খাবার খাওয়ানো বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তারা জানিয়েছিলেন, এই শিশু বেশি দিন বাঁচবে না।
শুধু চিকিৎসকরাই নন, অলিভিয়েরাকে খুব কম নিঃশ্বাস নিতে দেখে অনেকেই তাকে মৃত হিসেবে উল্লেখ করেছিলেন। তবে সকলের কথাকে উপেক্ষা করে নিজ ছেলেকে খাওয়াতে থাকেন মারিয়া। সৃষ্টিকর্তাও তাকে পুরস্কৃত করেন বিস্ময়কর ছেলেকে বাঁচিয়ে রেখে।

বিস্ময়কর এ ব্যক্তির কার্যক্রম দেখতে ভিডিওটি ক্লিক করুন :
https://www.youtube.com/watch?v=Wgy8ryPe-Po

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

উল্টো মাথার বিস্ময়কর মানুষ (ভিডিওসহ)

আপডেট টাইম : ১০:৩৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪