পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আয়লান কুর্দির ভাগ্য বরণ করেছে আরো ৭০ শিশু

ডেস্ক: বিশ্ব বিবেককে নাড়িয়ে দেয়া সিরিয়ান শিশু আয়লান কুর্দি যে পথে তুরস্ক থেকে ইউরোপ পাড়ি দেয়ার সময় নিহত হয়েছিল সেই তুরস্ক-গ্রীস ক্রসিংয়ে আরো ৭০ শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে একথা জানায়।

সেভ দ্য চিলড্রেন জানায়, আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে চলতি বছর সেপ্টেম্বরের ২ তারিখ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে কমপক্ষে ৭০ শিশু নিহত হয়েছে।

তুর্কি সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা সিরিয়ার শিশু আয়লান কুর্দির লাশের ছবি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করলে ইউরোপের দেশগুলো সিরিয়ার অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়।

কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন দেশের সীমান্ত পার হয়ে কাঙ্খিত দেশে পৌঁছানোর আগেই অনেক অভিবাসী নিহত হচ্ছেন। উদ্বেগের বিষয় হলো শিশুরাই মৃত্যুর শিকার হচ্ছে বেশি।

সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র ও’সুলিভান বলেন, ‘আমি দেখেছি শিশুরা কাদার মধ্যে কাঠের তক্তার উপরে শুয়ে আছে, তাদের ঠোঁট ও হাত ঠান্ডায় নীল হয়ে গেছে। জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেলে এদের বাঁচানো কঠিন হয়ে পড়বে।’

তুরস্ক থেকে গ্রীস পৌঁছানোর পথটি ছোট হলেও সমুদ্রের বর্তমান অবস্থা অত্যন্ত বিপদসংকুল। এ অবস্থা অব্যাহত থাকলে আরো অনেক শিশুই করুণ মৃত্যুর শিকার হতে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আয়লান কুর্দির ভাগ্য বরণ করেছে আরো ৭০ শিশু

আপডেট টাইম : ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫