পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিচারপতি অভিশংসন বিল, বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে না: সুরঞ্জিত

বাংলার খবর২৪.কম: 500x350_a53c338f531982b97e59198c3cb25c5f_image_97726_0বিচারপতিদের অভিশংসন-সংক্রান্ত সংবিধান সংশোধন (ষোড়শ) বিলে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে না বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, বিল পাস হওয়ার পর এ বিষয়ে যে আইন হবে, সেখানে বিশেষজ্ঞদের ডাকা হবে।
বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বুধবার কমিটি যাচাই-বাছাই করে বিলটি চূড়ান্ত করেছে। দু-এক দিনের মধ্যে সংসদে এর প্রতিবেদন দেয়া হবে।
ব্রিফিংয়ে সংসদীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টির নেতা জিয়াউল হক মৃধা বলেন, তার দল শুরুতে সিদ্ধান্ত নিয়েছিল তারা বিলের বিরোধিতা করবে। কিন্তু তারা পর্যালোচনা করে দেখেছেন বিলটি সঠিক। স্বাধীন বিচার বিভাগের জন্যএই আইনের প্রয়োজন আছে। তাই জাতীয় পার্টি বিলের বিরোধিতা করবে না।
৭ সেপ্টেম্বর রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের প্রস্তাবনায় ভুল থাকায় শেষ পর্যন্ত সংশোধিত আকারে বিলটি উত্থাপিত হয়।
বুধবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হকও সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধন বিষয়ে সংসদীয় কমিটিতে বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে না। আর বিচারপতিদের অপসারণের জন্য যে আইনটি হবে, তা করা হবে তিন মাসের মধ্যে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিচারপতি অভিশংসন বিল, বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে না: সুরঞ্জিত

আপডেট টাইম : ০৫:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪