অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগুন নিয়ে খেলবেন না: রাশিয়াকে এরদোগান

ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আগুন নিয়ে খেলবেন না।” দু দেশের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

গত মঙ্গলবার সিরিয়ার আকাশসীমায় তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরম উঠেছে। এ নিয়ে দু দেশ পাল্টাপাল্টি অভিযোগ করছে।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র এক সমাবেশে এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করার জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করেন। এছাড়া, সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার জন্যও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার এই নীতিই প্রমাণ করছে তারা ‘আগুন নিয়ে খেলছে’।

এরদোগান বলেন, “আমরা আন্তরিকভাবে পরামর্শ দিচ্ছি রাশিয়া যেন আগুন নিয়ে না খেলে।” এর পাশাপাশি তিনি বলেন, মস্কোর সঙ্গে আংকারার সম্পর্ক একটুও খারাপ হোক তিনি তা চান না। প্যারিস জলবায়ু সম্মেলনের অবকাশে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করতে পারেন বলেও জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আগুন নিয়ে খেলবেন না: রাশিয়াকে এরদোগান

আপডেট টাইম : ০২:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫