অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুয়ালালামপুর বিমানবন্দরে ‘বেওয়ারিশ’ জেটবিমান

ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রধান বিমানবন্দরে পড়ে থাকা বেওয়ারিশ তিনটি বোয়িং ৭৪৭ বিমানের মালিককে খুঁজে পেতে বিমানবন্দর কর্মকর্তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন।

বিজ্ঞাপনে বলা হয়েছে ”বিমানের মালিকরা ১৪ দিনের মধ্যে বিমানগুলোর মালিকানা দাবি না করেন, তাহলে বিমানগুলো হয় বেচে দেয়ার নয়ত সেগুলো ধ্বংস করে ফেলার ব্যাপারে আমাদের অধিকার প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”

নোটিশে আরও বলা হয়েছে, বিমানগুলোর ল্যান্ডিং এবং সেখানে পার্কিং বাবদ যা খরচ হচ্ছে তাও মালিককে মিটিয়ে দিতে হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এই বিমানগুলোর মালিক হিসাবে তাদের কাছে শেষ যে তথ্য জানা ছিল সে অনুযায়ী তারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

”জানি না কেন তারা কোনো উত্তর দিচ্ছে না। কারণ হয়ত অনেক থাকতে পারে। হয়ত তাদের বিমান চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ নেই,” বলেন মালয়েশিয়া বিমানবন্দরের জেনারেল ম্যানেজার জায়নুল মোহম্মদ ইশা।

তিনি বলেন, গত এক দশকে বেশ কয়েকটি বিমান মূলত ছোট বিমান এভাবে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

এর মধ্যে ১৯৯০ এর দশকে এভাবে ফেলে দেয়া একটি বিমান কিনে নিয়ে সেটিকে কুয়ালালামপুরে একটি রেস্তোরাঁয় পরিণত করা হয়েছিল।

কর্মকর্তারা বলেছেন, ২১শে ডিসেম্বরের মধ্যে বিমানের মালিকরা বকেয়া অর্থ দিতে এগিয়ে না এলে বিমান তিনটিকে নীলামে বেচে দেয়া হবে অথবা বকেয়া দেনা পরিশোধ করতে সেগুলো ভাঙা লোহালক্কড় হিসাবে বেচে দেয়া হবে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

কুয়ালালামপুর বিমানবন্দরে ‘বেওয়ারিশ’ জেটবিমান

আপডেট টাইম : ০৩:০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫