অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অপরাধ করলে অভিবাসীদের ফেরত পাঠাবে জার্মানি

ডেস্ক: নববর্ষ উদযাপনের সময় জার্মানির কোলন শহরে নারীদের ওপর যৌন হামলার ঘটনায় খোদ জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মের্কেলের দল- ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেই ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলের নেতারা দাবি করছেন অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইন করার।

তারা চাইছেন লোকজনকে যাতে সহজেই জার্মানি থেকে ফেরত পাঠানো যায় সেরকম একটি আইন।

এই আঞ্জেলা মের্কেলই গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থীকে জার্মানিতে স্বাগত জানিয়েছিলেন।

যৌন হামলার ঘটনা নিয়ে আঞ্জেলা মের্কেলের ওপর চাপ বাড়ছিল। আশ্রয়প্রার্থীরাই এসব হামলার পেছনে আছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা আঞ্জেলা মের্কেলের পুরো অভিবাসন নীতিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়।

নিজের দল থেকেই দাবি উঠে অভিবাসন নীতি পর্যালোচনা করে দেখার।

এসব চাপের মুখেই এখন জার্মান চ্যান্সেলর ঘোষণা করেছেন যে, যারা অপরাধ করবে, সেইসব আশ্রয়প্রার্থীদের যাতে নিজ দেশে ফেরত পাঠানো যায়, সেজেন্য তারা আইন সংশোধন করবেন।

আজ দলের বৈঠক শেষে তিনি বলেন, যারা অপরাধ করছে, তারা আইন লঙ্ঘন করছে। কাজেই এর একটা পরিণাম অবশ্যই হতে হবে।

বিবিসির সংবাদদাতা বলছেন, জার্মানির অভিবাসন বিরোধী গোষ্ঠীগুলো কোলনের ঘটনাকে কেন্দ্র করে এখন যেভাবে মের্কেলের অভিবাসন নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে, তখন জনগণকে আশ্বস্ত করার জন্য তাকে কিছু একটা করে দেখাতে হচ্ছে। তার সামনে এখন বড় চ্যালেঞ্জ জনগণকে এটা বোঝানো, বিপুল পরিমাণ শরণার্থীকে সাদরে গ্রহণ করলেও জার্মানিরও একটা সহ্যের সীমা আছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

অপরাধ করলে অভিবাসীদের ফেরত পাঠাবে জার্মানি

আপডেট টাইম : ০১:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬