অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান

ডেস্ক : দশজন নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযান আটক করেছে ইরান।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়।

মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে।

ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।

ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে মি. জারিফের সাথে কথা বলেছেন মি. কেরি।

ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে।

যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।

গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। সেসময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ঐ পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচনা’ বলে অভিহিত করেছিলেন।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান

আপডেট টাইম : ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬