অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশুটির শেষ ইচ্ছা পূরণ করছে চীনের বাসিন্দারা

ডেস্ক: আমেরিকার মৃত্যুপথযাত্রী একটি শিশুর চীনে ‘বিখ্যাত’ হওয়ার ইচ্ছা পূরণ করতে শুরু করেছে চীনের বাসিন্দারা।

ক্যান্সার আক্রান্ত ডোরিয়ান মারের শেষ ইচ্ছা, সে যেন চীনে পরিচিত হয়ে ওঠে। কারণ সেখানে বিখ্যাত দেয়াল বা ‘গ্রেট ওয়াল’ রয়েছে।

যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের বাসিন্দা, এখন ৮ বছরের ডোরিয়ান ৪ বছর বয়স থেকেই ক্যান্সারের সাথে লড়াই করছে। কিন্তু এখন সে চিকিৎসা নেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

গত ১১ জানুয়ারি, ডোরিয়ানের জন্য তৈরি করা ফেসবুক পাতায় তার বাবা লিখেছে, ডোরিয়ান একরাতে জানায়, স্বর্গে যাবার আগে তার শেষ ইচ্ছা, সে যেন গ্রেট ওয়ালের দেশ চীনে ‘বিখ্যাত’ হয়ে ওঠে।

এরপরই চীনের বাসিন্দা আর অন্য দেশের বাসিন্দাদেরও ডোরিয়ানেরর জন্য ছবি তুলে পাঠানোর অনুরোধ জানানো হয় ওই বার্তায়।

যাতে ডোরিয়ান বুঝতে পারে যে, সে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

চীনে ফেসবুক বন্ধ থাকা সত্ত্বেও, ডোরিয়ানের বাবা-মায়ের এই আবেদন দেশটিতে ছড়িয়ে পড়েছে। এখন চীনের হাজার হাজার বাসিন্দা ছবি তুলে তার সঙ্গে শেয়ার করছে।

ছবিতে #D-STRONG বা ডোরিয়ানের জন্য শক্তি সূচক ট্যাগও যোগ করা হচ্ছে।

চীনের ক্ষুদ্র বার্তার সাইট, ওয়েইবোতে হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করতে শুরু করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

শিশুটির শেষ ইচ্ছা পূরণ করছে চীনের বাসিন্দারা

আপডেট টাইম : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬