অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারত-পাকিস্তানের মধ্যে আবার শান্তি আলোচনা শুরু হচ্ছে

ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

পাঠানকোট হামলার পর আলোচনা প্রক্রিয়াটি পিছিয়ে যায়।

ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক সংগঠন জোশ-ই-মোহাম্মদ ওই হামলা চালিয়েছে, যাতে সাতজন ভারতীয় সেনা আর ছয় জঙ্গি নিহত হয়।

এ ঘটনার জের ধরে বুধবার কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পাকিস্তান।

আজ ভারত জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার কোন বৈঠক হবে না। দুই দেশের আলোচনার পর বৈঠকের জন্য নতুন একটি তারিখ নির্ধারণ করা হবে।

তবে খুব তাড়াতাড়ি, ‘নতুন এই তারিখ’ নির্ধারিত হবে বলে তারা আভাস দিয়েছেন।

দীর্ঘদিন ধরে দুই দেশের শান্তি আলোচনায় অচলাবস্থা চলছে। গত ডিসেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে ইসলামাবাদ সফর করলে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ভারত-পাকিস্তানের মধ্যে আবার শান্তি আলোচনা শুরু হচ্ছে

আপডেট টাইম : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬