পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

তিন বছর পর আবার পাকিস্তানে খুলল ইউটিউব

ডেস্ক: তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পাকিস্তান সরকার সে দেশে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবকে আবার উন্মুক্ত করে দিয়েছে।

ইসলাম ধর্মের জন্য অবমাননাকর ভিডিও পোস্টিংয়ের অভিযোগে পাকিস্তান ইউটিউবকে নিষিদ্ধ করেছিল।

পাকিস্তানের টেলিকম খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা এখন বলছে যেহেতু ইউটিউব কর্তৃপক্ষ এখন পাকিস্তানের জন্য আলাদা করে একটি ভার্সন শুরু করেছে তাই এই নিষেধাজ্ঞা রাখার আর কোনও প্রয়োজন নেই।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানের জন্য নির্দিষ্ট এই ইউটিউব ভার্সনে সরকার কনটেন্ট ফিল্টার করতে পারবে, অর্থাৎ তাতে কী দেখা যাবে না-যাবে সেটার ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন।

তবে অনেক অ্যাক্টিভিস্ট আবার দাবি তুলেছেন সরকারের সঙ্গে ইউটিউবের মালিক সংস্থা গুগল-এর কী শর্তে আপস রফা হয়েছে তা প্রকাশ করতে হবে।

তারা বলছেন, সরকার ও গুগল-এর মধ্যে সমঝোতার শর্তগুলো প্রকাশ করা দরকার গোটা বিষয়টায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই।

ইতোমধ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির একজন কর্মকর্তা বিবিসির কাছে এ কথা নিশ্চিত করেছেন যে দেশের সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ইউটিউবে অ্যাক্সেস খুলে দিতে নির্দেশ দেয়া হয়েছে।

২০১২ সালে আমেরিকায় নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

তিন বছর পর আবার পাকিস্তানে খুলল ইউটিউব

আপডেট টাইম : ০৩:১৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬