পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলার খবর২৪.কম500x350_331e70ad7bb5a9d35e58013f9067c519_roach স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ফলোঅনে পড়েছে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের করা ৩৮০ রানের জবাবে ১৬১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলোঅন এড়াতে ১৮১ রান করতে হতো বাংলাদেশকে। কিন্তু এবার আর ফলোঅন না করিয়ে ২১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বিনা ‍উইকেটে ১২ রান তুলে নিয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ১০৪ রান জমা করে বাংলাদেশ। এজন্য ৭ উইকেট হারায় তারা। মাহমুদুল্লাহ ১৩ ও শফিউল ইসলাম ৬ রানে অপরাজিত ছিলেন।
সেন্ট লুসিয়াতে সোমবার তৃতীয় দিনের শুরুটা ভালোই করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম। প্রথম ঘণ্টায় ৩০ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।
এরপর দলীয় ১৩৪ রানে সাজঘরে ফিরে যান ১০ রান করা শফিউল ইসলাম। পেসার গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাতে ধরা পড়েন শফিউল।
শফিউল বিদায় নিলেও রবিউলকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ। কিন্তু ইনিংসটিকে বড় করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৫৩ রানে সোলায়মান বেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রিয়াদ। ১০০ বলে ২টি চার ও ১টি ছয়ে ৫৩ রান করেন তিনি।
শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন রবিউল ইসলম। বেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আল-আমিন হোসেন ৭ রানে অপরাজিত ছিলেন।
এর আগে দ্বিতীয় দিনে কেমার রোচের তোপে পড়ে বাংলাদেশ। ক্যারিবীয় এই পেসার একাই পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন। একমাত্র তামিম ইকবাল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে। ৪৮ রান আসে তার ব্যাট থেকে।
এ ছাড়া শামসুর রহমান শুভ ১, আনামুল হক বিজয় ৯, নাসির হোসেন ১, মুমিনুল হক ৩, মুশফিকুর রহিম ৪ ও তাইজুল ইসলাম ১০ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার কেমার রোচ। ৪২ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া টেইলর ও বেন ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন গ্যাব্রিয়েল।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট টাইম : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪