পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লার গুলি ভর্তি পিস্তল, দু’সহযোগীসহ পুলিশ সদস্য গ্রেফতার

কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী একবালিয়া এলাকা দিয়ে ভারত থেকে ফেরার পথে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা রাজিদুল হাসান নামের এক পুলিশ কনস্টেবলকে তার দু’সহযোগীসহ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে পিস্তল,গুলি,ম্যাগজিন ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

স্থানীয়,পুলিশ ও বিজিবি সুত্র জানায়,জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের একবালিয়া এলাকায় বাংলাদেশ ভারতের সীমান্তবর্র্তী আর্ন্তজাতিক সীমানা পিলার নং ২০৮৮ সংলগ্ন অংশ দিয়ে গতকাল বুধবার দুপুর ১২ টা ৪০ মিনিটে সীমান্তের ওপারে ভারতীয় এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের যশপুর বর্ডার আউট পোষ্ট এর অধীন এলবালিয়া পোষ্টের দায়িত্বরত বিজিবি’র হাবিলদার রেজাউলের নেতৃত্বে বিজিবি’র একটি দল তিন বাংলাদেশীকে আটক করে। এসময় বিজিবি’র জিজ্ঞাসাবাদেআটককৃতদের একজন রাজিদুল হাসান নিজেকে ঢাকার আর আর এস পুলিশের সদস্য দাবী করে।

বিজিবি এসময় তার শরীর তল্লাসী করে একটি সরকারী পিস্তল,১৬ রাউন্ড গুলি,২ টি ম্যাগজিন,১ টি ওয়াকিটকি উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ও দায়িত্বশীল সুত্র জানায়,ঢাকা আর আর এস পুলিশের সদস্য রাজিদুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার সকালে রাজিদুলকে সাথে করে তার খালাতো ভাই দেলোয়ার হোসেন রানা ও অপর এক সহযোগী জাফর আহমেদ একবালিয়া এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে দুপুর ১২ টা ৪০ মিনিটে ভারত থেকে পূণরায় বাংলাদেশে প্রবেশকালে বিজিবি একবালিয়া পোষ্টের জওয়ানরা উপরোক্ত ৩ জনকে আটক করে। বিজিবি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তাদের সদর দক্ষিণ থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লার গুলি ভর্তি পিস্তল, দু’সহযোগীসহ পুলিশ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬