পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

সাংবাদিক ফারুকের ঘাতক গাড়িচালকের বিচার দাবি

আব্দুল্লাহ আল ফারুকসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের হত্যাকারী সব গাড়িচালকের বিরুদ্ধে আইনি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের হত্যাকারীর বিচার না হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। সাংবাদিক নেতারা অবিলম্বে আব্দুল্লাহ আল ফারুকের হত্যাকারী ঘাতক ট্রাক চালক ও ট্রাক মালিককে আটক করার দাবি জানান।

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) আয়োজিত আব্দুল্লাহ আল ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এই আহ্বান জানানো হয়। পিজেএফ সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নিহত সাংবাদিক ফারুকের বড় ভাই আব্দুল্লাহ আল মাহমুদ সরকার।

এ সময় সাংবাদিক ফারুকের স্ত্রী পারভীন আক্তার ও তার সন্তান উপস্থিত ছিলেন। স্মরণ সভাটি সঞ্চালনা করেন পাবনা জার্নালিস্ট ফোরামের সম্পাদক গোলাম মওলা। প্রসঙ্গত, আব্দুল্লাহ আল ফারুক গত বছরের ১২ ডিসেম্বর রাতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ (ডিআরইউ) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন।

মরহুম আবদুল্লাহ আল ফারুক ১৯৬২ সালে ৩১ ডিসেম্বর পাবনার বেড়া উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, আজকের কাগজ, দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

সাংবাদিক ফারুকের ঘাতক গাড়িচালকের বিচার দাবি

আপডেট টাইম : ০৫:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬