পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান মসিয়ার রহমান

ফারুক আহমেদ সুজন : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হিসেবে মো. মসিয়ার রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আবু হেনা মোস্তফা কামালকে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক হিসেবে মো. আমীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। যদিও তাকে গত ১৫ ডিসেম্বর শ্রম পরিদপ্তরে পরিচালক হিসেবে বদলি করা হয়েছিল। মহাপরিচালক নিয়োগ দিতে আগের সেই আদেশটি বাতিল করা হয়েছে। অপরদিকে বিআরটিএর নতুন চেয়ারম্যান হয়েছেন সংস্থাটির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মসিয়ার রহমান।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমীর হোসেনকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব সওদাগর মুস্তাফিজুর রহমানকে গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীরকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান মসিয়ার রহমান

আপডেট টাইম : ০৪:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬