পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

মুসলমান পরিচয়ে দেশে বসবাস করা কঠিন হয়ে পড়েছে: আহমদ শফী

চট্টগ্রাম : বর্তমান সময়ে ইসলাম ও মুসলমান পরিচয় দিয়ে দেশে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। ঈমান-আক্বিদা বিনষ্ট করার বহুমুখী চক্রান্ত চলছে। ইসলামের বিরুদ্ধে নানা ধরনের ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে বললেন, হেফাজতে ইসলামের আমির আহমদ শফী।
শুক্রবার বিকাল ৩টা থেকে চট্টগ্রামে লালদীঘি ময়দানে সংগঠনটির দুইদিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার এ সম্মেলন শেষ হবে।
তিনি বলেন, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। এই অবস্থায় আল্লাহ ও তার রাসূল (স.) এর প্রতি ভালোবাসা সৃষ্টির মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
আহমদ শফী বলেন, সাংস্কৃতিক আগ্রাসন দ্বারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করা হচ্ছে। দুর্নীতি-সুদ-ঘুষ-ব্যাভিচার সমাজে মহামারী আকার ধারণ করেছে। মানুষের জীবন থেকে নৈতিকতা ও মূল্যবোধ এবং খোদাভীতি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
শফী বলেন, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমে তাগুতি ও কুফরি শক্তির মোকাবেলা করতে হবে। সমাজ থেকে সকল অনাচার-পাপাচার দূর করে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি করতে হবে। হেফাজতে ইসলাম সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
চার অধিবেশনে বিভক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হোসাইন আহমদ কৈয়গ্রাম, হাফেজ তাজুল ইসলাম, মোহাম্মদ শফী রাথুয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী, মুফতি আহমদুল্লাহ, কিফায়তুল্লাহ, আবদুল হামিদ কুষ্টিয়া, প্রফেসর ড. হাফেজ হিজবুল্লাহ, ইয়াকুব ওসমানী, ইসমাঈল খান, আনিসুর রহমান, মাহবুবুর রহমান হানিফ, জুনাইদ বিন জালাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

মুসলমান পরিচয়ে দেশে বসবাস করা কঠিন হয়ে পড়েছে: আহমদ শফী

আপডেট টাইম : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭