পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আদর্শ স্বামীর ক্ষেত্রে করণীয়

ডেস্ক : জীবনের নতুন এক অধ্যায়ের নাম বিয়ে। এই নতুন জীবন আর অভিজ্ঞতায় আপনার হাতটি যে ধরে রাখে সে আপনার জীবনসঙ্গী। একটি মেয়েকে যেমন নতুন পরিবেশে এসে ভালোবেসে নিজের আশেপাশের মানুষগুলোকে আপন করতে হয় তেমনি তার স্বামীকেও তার অর্ধাঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হয়, সহযোগিতার হাত বাড়াতে হয়। স্ত্রীর মন বুঝে, তার চাওয়া-পাওয়াকে গুরুত্বের সঙ্গে নিয়ে পথ চলতে হয়। একজন আদর্শ স্বামী হতে হলে আপনার ভেতরে থাকা চাই কিছু গুণাবলী।

ভালোবাসা
যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হয়ে থাকে ভালোবসা। যেখানে ভালোবাসা নেই সেখানে না থাকে বিশ্বাস না থাকে ভরসা। আর স্বামী-স্ত্রীর মাঝে এই ভালোবাসা থাকা সবচেয়ে বেশি জরুরি। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা তার স্ত্রীকে যেমন তার প্রতি আস্থাশীল হতে শেখায় ঠিক তেমনই দুজনের মধ্যকার ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করে।

তাকে আগলে রাখা
আপনি আপনার স্ত্রীকে যে ভালোবেসে আগলে রাখছেন তা তাকে ধীরে ধীরে আপনার কাজ দিয়ে বুঝান। এতে সে যেমন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে তেমনই তার প্রত্যেক সমস্যার সমাধানদাতা হিসেবে আপনাকেই বেছে নেবে। এতে সম্পর্ক হবে মজবুত আর ভালোবাসা হবে দৃঢ়। তখন পরস্পরের মধ্যকার বোঝাপড়া খুব সহজ হয়ে যাবে।

অবুঝ
আপনি তার সাথে যখন অবুঝের মতো আচরণ করবেন তা হয়তো প্রথম প্রথম তাকে আনন্দ দেবে। আবার পরে হয়তো এটিই তার কাছে বিরক্তিকর লাগতে পারে। তাই তার কথা ও কাজ যে আপনি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তা আপনার আচরণের মাধ্যমে বুঝিয়ে দিন। মাঝে মাঝে তাকেও তার মতো করে খুনশুটি করতে বলুন। সরাসরি না বলে এদিক সেদিক ঘুরিয়ে বলুন। ছেলেমানুষী আর সিরিয়াসনেস সম্পর্কের মাঝে দুটোই থাকুক সমান গুরুত্বের সঙ্গে।

যোগাযোগ
আপনার স্ত্রী যখন আপনার কাছে থেকে দূরে থাকবে তখন তাকে একটু ফোন, মাঝেমাঝে মিষ্টি কিছু কথা লিখে এসএমএস করুন। এক্ষেত্রে তার মাঝেও নানাভাবে ভালোবাসা প্রকাশ করার ইচ্ছা জাগবে। যা সম্পর্কে আনবে নতুন মোড় আর একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আদর্শ স্বামীর ক্ষেত্রে করণীয়

আপডেট টাইম : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭