পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

১ জুলাই থেকেই মূসক আইন বাস্তবায়ন: এনবিআর

আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়িত হবে। এ কথা আবারও জানালেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, মানুষের কল্যাণ ও দেশের মঙ্গলের জন্য এ আইন বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার মূসক নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। একই অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদও আগামী জুলাই থেকে মূসক আইন চালুর বিষয়টিকে স্বাগত জানান। মহাখালীর রাওয়া ক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর)।

এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন মূসক আইন নিয়ে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের কিছু আপত্তি আছে। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। তিনি জানান, এ বছর থেকে ইউনিয়ন পর্যায়ে করজাল বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, হয়রানি করেন, এমন কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে। কোথাও কোনো হয়রানির ঘটনা ঘটলে এনবিআরকে জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার মতে, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহার কলে রাজস্ব কর্মকর্তারা হয়রানি করার সাহস পাবেন না। এদিকে আবদুল মাতলুব আহমাদ তার বক্তৃতায় ব্যবসায়ীদের হয়রানি হওয়ার কথা তুলে ধরেন। হয়রানি বন্ধ করার জন্য এনবিআরকে তাগিদ দেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

১ জুলাই থেকেই মূসক আইন বাস্তবায়ন: এনবিআর

আপডেট টাইম : ০৫:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭