অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মায়ের বয়স ২৬ বছর আর মেয়ের ২৪!

ডেস্ক : বিশ্ব রেকর্ড। দীর্ঘ সময় সংরক্ষণের পর জন্ম নেওয়ার রেকর্ড। ব্যাপার বুঝলেন না তো? মায়ের থেকে মাত্র এক বা দেড় বছরের ছোটো তার মেয়ে। ২৪ বছর ধরে জন্মের অপেক্ষায় ছিল একটা ভ্রূণ। এই ভ্রূণের জন্ম হয়েছিল ১৯৯২ সালের অক্টোবর মাসে। ২৪ বছরের পরে সেই ভ্রূণ থেকেই জন্ম নিল এক শিশু কন্যা। কন্যার মা-বাবা হলেন ২৬ বছরের টিনা আর ৩৩ বছরের বেনঞ্জামিন গিবসন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের টেনেসির বাসিন্দা তারা।

জন্মের সময় শিশুটির ওজন ছয় পাউন্ড আট আউন্স, উচ্চতা ২০ ইঞ্চি হয়েছে। নাম রাখা হয়েছে ইম্মা ওরেন। ইম্মার জন্ম হয় ২০১৭ সালের ২৫ নভেম্বর। আর ইম্মার মা টিনা গর্ভবতী হন এই বছরই মার্চ মাসে। বেঞ্জামিন বলেন, মেয়েকে পেয়ে তিনি খুব খুশি। ইম্মাকে দেখতে যেন একদম তারই মতো। একটা আশ্চর্য ঘটনা।

বিষয়টা হল ইন ভিট্রো ফার্টিলাইজেশন। বেঞ্জামিনের সিস্টিক ফাইব্রোসিস থাকার কারণে টিনা আর বেঞ্জামিন সন্তান ধারণে অক্ষম ছিলেন। তারা সন্তানের অভাব ভুলতে অন্যের শিশু প্রতিপালনের কাজ করতেন। একদিন টিনার বাবার কাছ থেকে তারা জানতে পারেন ভ্রূণ দত্তক নেওয়ার ব্যাপারে। প্রথমে কথাটা এড়িয়ে গেলেও পরে তা ভাবিয়ে তোলে তাদের। তারা যোগাযোগ করেন নক্সভিলের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা কৃত্রিম উপায়ে ভ্রূণ ধারণের জন্য টিনা সক্ষম কিনা সেখানে প্রথমে তা পরীক্ষা করে দেখা হয়। তারপর সংরক্ষিত অনেক ভ্রূণের মধ্যে থেকে তাদের একটা নির্বাচন করতে বলা হয়। তারা এই ভ্রূণটা নির্বাচন করেন।

ইউনিভার্সিটি অব টেনেসি প্রেস্টন মেডিকেল লাইব্রেরির খবর অনুযায়ী, ইম্মাই হল লঙ্গেস্ট ফ্রোজেন ইব্রায়ো থেকে জন্ম নেওয়া শিশু। এই নিরিখে ইম্মা বিশ্ব রেকর্ডও করেছে।-ডেইলি মেইল

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মায়ের বয়স ২৬ বছর আর মেয়ের ২৪!

আপডেট টাইম : ০৪:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭