পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদারীপুরে বিএনপি’র এমপি প্রার্থীসহ দু’জনকে কুপিয়ে জখম

ডেস্ক : মাদারীপুরের রাজৈরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিল্টন বৈদ্যসহ দুই নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক কাজে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রাম থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদককে নিয়ে ফিরেছিলেন কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য। এসময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহতদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত মিল্টন বৈদ্য বলেন, ‘আমি গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছিলাম। আগামী সংসদ নির্বাচনে আমি মাদারীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি। আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমি প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার।’

এব্যপারে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘এঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নিবে।’

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদারীপুরে বিএনপি’র এমপি প্রার্থীসহ দু’জনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৭:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭