অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে মঙ্গলবার রাতে ওই হলের আবাসিক ছাত্রী শেখ তাসনিম আফরোজ ইমিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তুলে নিয়ে গেছে। তিনি সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকত্তোর শ্রেণির ছাত্রী।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাত আটটার পর শামসুন নাহার হলের সামনে থেকে তাসনিমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সনাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ বিভাগে হস্তান্তর করা হবে।

রাতে যোগযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীকে ডিবি নিয়ে গেছে। বিষয়টি আমরা অবহিত আছি।’

পরে ওই ছাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

আপডেট টাইম : ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮