পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালকিনিতে কবিরাজের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে কবিরাজের অপচিকিৎসায় নয়ন খান (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত নয়ন উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম পূয়ালী গ্রামের সেলিম খানের ছেলে।

নিহতের পরিবার জানায়, নয়ন দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী। তাকে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। তাই তাকে অল্প খরচে চিকিৎসা করানোর জন্য শনিবার জেলার রাজৈর উপজেলার শ্যামপুর এলাকার রবি ফকির নামে এক কবিরাজের কাছে নিয়ে যায় তার পরিবারের লোকজন।

সেখানে ওই কবিরাজ প্রতিবন্ধী নয়নকে প্রথমে পানি পড়া, তেল পড়া, ঝাড়ফুঁক ও তাবিজ দিয়ে চিকিৎসা চালান। এর পর তাকে চিকিৎসার নামে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে নিহত কিশোরের বাবা জানান। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তার অবস্থা বেগতিক দেখে রোববার সকালে মাদারীপুর সদর হাসাপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের বাবা বলেন, কবিরাজের অপচিকিৎসায় আমার ছেলের মৃত্যু হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা করব।

অভিযুক্ত কবিরাজ রবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (মেডিকেল অফিসার) ডা. মো. আবু সফর জানান, ওই কিশোরের শরীরে মারাত্মক জ্বর ছিল এবং টিকাজনিত সমস্যাও ছিল। আমরা সাধ্যমতো তাকে চিকিৎসা দিয়েছিলাম। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ডাসার থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় আমাদের থানায় মামলা করতে এলে ভুক্তভোগী পরিবারকে আমি রাজৈর থানায় মামলা করতে বলে দিয়েছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কালকিনিতে কবিরাজের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮