পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবাধিকার পরিপন্থী : রুহানি

বাংলার খবর২৪.কম,iran_52813ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চাপিয়ে দেয়া অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা বড় ধরনের নিষ্ঠুরতা এবং মানবাধিকার পরিপন্থী। ড. রুহানি বুধবার ওয়াশিংটন পোষ্টকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন।

এসময় তিনি প্রশ্ন করেন- এই নিষেধাজ্ঞা কি মার্কিন জনগণ, অর্থনীতি সর্বোপরি বিশ্বের জন্য কোন উপকার বয়ে নিয়ে আসছে? তিনি বলেন, গত নভেম্বরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত অন্তবর্তী চুক্তিতে দেয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে। আস্থা সৃষ্টির লক্ষ্যে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।

ইরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার অধিকার তেহরানের রয়েছে।

তিনি বলেন, ইরান কোন অবস্থাতেই পরমাণু অস্ত্র তৈরি, মজুদ বা ব্যবহার করবে না। ড. রুহানি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি জ্বালানি এবং চিকিৎসা খাতে ব্যবহার করা হবে।

রুহানি বলেন, ইরানের পরমাণু ইস্যুতে বিদ্যমান মতপার্থক্য দূর করে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছার জন্য ছয় জাতিগোষ্ঠীকেও তাদের সদিচ্ছা দেখাতে হবে এবং শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

গত শুক্রবার সকাল থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত (৫+১) গ্রুপের সঙ্গে ইরানের নতুনকরে আলোচনা শুরু হয়েছে। সূত্র : আইআরআইবি

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবাধিকার পরিপন্থী : রুহানি

আপডেট টাইম : ০১:১৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪