অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

স্টার্ক নৈপুণ্যে বোল্টের হ্যাটট্রিক ম্লান!

ডেস্ক: ট্রেন্ট বোল্টের অসাধারণ হ্যাটট্রিকে অস্ট্রেলিয়াকে ২৪৩ রানেই বেঁধে ফেলেছিল নিউজিল্যান্ড। কিউই শিবিরে তখন আনন্দের জোয়ার। লর্ডসের মাঠে সেমির আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের এ হাইভোল্টেজ ম্যাচটি নিউজিল্যান্ডের দিকেই হেলে পড়েছিল।

তবে ইনিংসের শুরু থেকেই সাবধানি ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড।

প্রথম ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৯ রান সংগ্রহ করে কেন উইলিয়ামসনের দল। কিন্তু ১০ম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৯ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। এরপর ৪৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে গেলে কিউই শিবিরে চিন্তার ভাঁজ পড়ে। তৃতীয় উইকেট জুটিতে অর্ধশত রান হলে কিউই শিবির কিছুটা স্বস্তি পায়। তবে দলীয় ৯৬ রানে তৃতীয় উইকেট ও ১১৮ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর চরম বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। এক পর্যায়ে মাত্র ১৩ রানের ব্যবধানে চার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

দলীয় ১৩১ রানে সাত উইকেট হারানোর পর সেই অবস্থা থেকে উত্তোরণে পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো ম্যাচ বিজয়ী ইনিংস খেলতে পারেননি কেউ। পরের ব্যাটসম্যানরা কেবল নিউজিল্যান্ডের হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। উসমান খাজা দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান সংগ্রহ করেন। অ্যালেক্স ক্যারি অনবদ্য ৭২ রানের ইনিংস খেলেন।

শনিবার ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। লুকি ফার্গুনসন জেমস নিশামের গতির মুখে পড়ে ৯২ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলকে সেই নাজুক অবস্থা থেকে উত্তোরণ করেন উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে তারা ১০৭ রানের জুটি গড়েন। তাদের অনবদ্য জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া।

তবে ইনিংসের শেষ দিকে ট্রেন্ট বোল্টের অসাধারণ হ্যাটট্রিকে সংগ্রহ তেমন বড় করতে পারেনি হলুদ জার্সিধারীরা।

ইনিংসের শেষ ওভারে ট্রেন্ট বোল্টের বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে যান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। উসমান খাজা, মিচেল স্টার্ক এবং জেসন বিহানড্রফের উইকেট শিকারের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক করেন ট্রেন্ট বোল্ট। এর আগে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৪৩/৯ (উসমান ৮৮, ক্যারি ৭২, কামিন্সি ২৩, স্টইনিস ২১; বোল্ট ৪/৫১)।
নিউজিল্যান্ড: ৪৩.৪ ওভারে ১৫৭/১০ (উইলিয়ামসন ৪০, টেইলর ৩০, গাপটিল ২০; স্টার্ক ৫/২৬)।
ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

স্টার্ক নৈপুণ্যে বোল্টের হ্যাটট্রিক ম্লান!

আপডেট টাইম : ০৫:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯