অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল

বাংলার খবর২৪.কম : 500x350_63603bef0fb9fac3f85868765128806f_Ayesha20140927082217নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ ও শিক্ষাবিদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
আয়েশা ফয়েজের ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব মিডিয়াকে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে আয়েশা ফয়েজকে ল্যাব এইডে ভর্তি করা হয়। ওই দিন থেকে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর আগে তার বাইপাস সার্জারি করা হয়েছিল।

আয়েশা ফয়েজের জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ, নানাবাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। বাবা শেখ আবুল হোসেন এবং মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন ফয়জুর রহমানের সঙ্গে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি তার স্বামীকে হারান। আয়েশা ফয়েজের তিন ছেলে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব এবং তিন মেয়ে শেকু, শেফু ও মণি।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল

আপডেট টাইম : ০৫:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪