পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

মেসি-নেইমার জুটিতে বিধ্বস্ত গ্রানাডা

বাংলার খবর২৪.কম461579_herol_53009 : মেসি-নেইমার জুটি একসাথে জ্বলে উঠলে প্রতিপক্ষের অবস্থা কতটা করুণ হয় তা আর একবার দেখলো ফুটবল বিশ্ব। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই দুই তারকা জুটির অসাধারণ পারফরম্যান্সে গ্রানাডাকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।

লা লিগার এই ম্যাচে বার্সার জার্সি গায়ে প্রথমবার হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এবং জোড়া গোল তুলে নিয়েছেন বার্সা প্রাণভোমড়া লিওনেল মেসি। অপর গোলটি ইভান রকিডিকের।

ইনজুরি থেকে ফিরে গত ম্যাচে ঠিকভাবে ছন্দ খুজে না পেলেও এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের অর্ধে ভয়ঙ্কর রুপ ধারণ করেন ব্রাজিল অধিনায়ক নেইমার। ম্যাচের শুরু থেকেই জমে ওঠে মেসি-নেইমার জুটি। এই দিন মেসি-নেইমার জুটির সামনে একেবারেই অসহায় ছিলো গ্রানাডার ডিফেন্স। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত এই জুটির বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেনি গ্রানাডা।

শনিবার প্রথম থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথম গোল পেতে অবশ্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ম্যাচের ২৬তম মিনিটে একক প্রচেষ্টায় বার্সার হয়ে প্রথম গোল করেন নেইমার। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে প্রথম গোল আদায় করে নেন ব্রাজিল সুপারস্টার।

বার্সার দ্বিতীয় গোলটি ইভার রকিডিকের। ম্যাচের ৪৩ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নেইমার। তরুণ মুনির আল হাদ্দাদির সাথে বল দেওয়া নেওয়া করে ম্যাচের ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন নেন নেইমার। প্রথমার্ধে আর কোন গোল না হওয়াতে ৩-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬২ মিনিটে নিজের প্রথম গোল করেন লিওনেল মেসি। দানি আলভেজের পাস থেকে বার্সার স্কোর লাইন ৪-০ তে পরিণত করেন মেসি। এর কিছুক্ষণ পরই বার্সার জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন নেইমার দ্য সিলভা। ম্যাচের ৬৬ মিনিটে ডি-বস্কের ভিতর মেসির পাস পেয়ে তা সহজেই গোলে পরিণত করেন নেইমার। ফলে ৫-০ তে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৮২ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এরপর আর কোন গোল না হওয়াতে ৬-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগায় গত বারের রানার্সআপরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেসি-নেইমার জুটিতে বিধ্বস্ত গ্রানাডা

আপডেট টাইম : ০২:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪