পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলা মিনু-বুলবুলসহ ৮৯ জনের নামে চার্জশিট

বাংলার খবর২৪.কমindex_53142, রাজশাহী : রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের ছোঁড়া বোমা হামলায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহতের ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ ৮৯ জনের নামে রোববার বিকেলে ওই চার্জশীট দাখিল করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেলে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে ওই চার্জশিট দাখিল করা হয়েছে।

এতে মামলার এজাহারে ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ৯০ জন আসামির মধ্যে নাম ঠিকানা সঠিক না থাকায় চার্জশিটে দুই জনের নাম বাদ দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকতৃ বাঁধন নামের একজনের নাম ওই চার্জশিটে যুক্ত করা হয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি ভ্যানে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই পিকা আপভ্যানে থাকা নয় পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নগর পুলিশের স্টেপ-১ সদস্য সিদ্ধার্থ সরকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।

এ ঘটনায় ওই দিন রাতেই বোয়ালিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, জামায়াতে ইসলামীর নগর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাইনুল ইসলাম, আ স ম মামুন শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি সারোয়ার জাহানসহ ৯০ জনের নাম উল্লেখ করে ১৮দলের ৪শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলা মিনু-বুলবুলসহ ৮৯ জনের নামে চার্জশিট

আপডেট টাইম : ০৬:১৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪