পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জাপানের বিপক্ষে চার গোল করে যা বললেন নেইমার

বাংলার খবর২৪.কম : 500x350_5b38def126ac733ceebf0a069da352d4_neymar20141015015932জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে একাই চার গোল করেন নেইমার দ্য সিলভা। তার চার গোলে ভর করে ব্রাজিল জয় পেয়েছে ৪-০ ব্যবধানে। ৪ গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনার হয়ে খেলা এই তারকা। ম্যাচ শেষে নেইমার জানান তিনি নিজেও তার সামর্থ্যের শেষ কোথায় সেটা জানেন না।
নেইমার বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টাটা করেছি। ঘামে ভিজে আমার চুলগুলো কপালে লেপ্টে গিয়েছিল। জাতীয় দলের জার্সি গায়ে ৪ গোল করার অনুভূতিটা সত্যিই অসাধারণ। সত্য বলতে কি আমি নিজেও আমার সামর্থের শেষ কোথায় সেটা জানি না।
আমি গোল করার চেষ্টা করেছি। তবে সেটা আমার ব্যক্তিগত সাফল্যের জন্য নয়। আমার সতীর্থদের সাহায্য করার চেষ্টা করেছি। যথারীতি সাহায্য করতে চেষ্টা করেছি ব্রাজিল দলকে।’
তিনি আরো বলেন, ‘আসলে এমন কিছু স্বপ্নেই পাওয়া সম্ভব। এমন এক স্বপ্ন বাস্তবে রুপ নেওয়ায় আমি খুবই খুশি। আসলে এমনটি কখনো আমি স্বপ্নেও কল্পনা করিনি। একাই চার গোল করাটা আমার কাছে অলীক স্বপ্ন ছিল। খুবই ভালো লাগছে। স্রষ্টাকে ধন্যবাদ।’
ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার উপদেশ স্মরণ করে নেইমার বলেন, ‘তিনি আমাদের বলেছিলেন প্রতিপক্ষকে সম্মান দেখানোর সবচেয়ে সেরা উপায় হচ্ছে তাদের বিপক্ষে জয় পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি না রাখা। আসলে মাঠে আমরা সেটাই করে দেখিয়েছি।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জাপানের বিপক্ষে চার গোল করে যা বললেন নেইমার

আপডেট টাইম : ০৩:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪