অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

রাজধানীতে জাল নোট তৈরি চক্রের চার সদস্য গ্রেপ্তার

ডেস্ক : ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির লক্ষ্য নিয়েছিল চক্রটি। উদ্দেশ্য ছিল ঈদের বাজারেই বিপুল পরিমাণ এই জাল নোটগুলো দেশব্যাপী ছড়িয়ে দেবেন তারা। তবে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভেস্তে গেছে পরিকল্পনা। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন জাল নোট তৈরি চক্রের চার সদস্য।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকার লালবাগে গোপনে পরিচালিত জাল নোট তৈরির ওই কারখানায় এই অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান।

পরে সেখান থেকে বিভিন্ন মূল্যমানের প্রায় ২০ লাখ বাংলাদেশি জাল টাকা ছাড়াও দেড় লাখ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়। একই সঙ্গে জাল টাকা ও রুপি তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ছাড়াও বিভিন্ন রকমের কালি, স্ক্রিন ফ্রেম, বিশেষ ধরনের কাগজ, কেমিক্যালস, স্ক্যানার মেশিন ও কাটার-স্কেলও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতাররা হলো- জাহাঙ্গীর আলম, আলী হায়দার, তাইজুল ইসলাম লিটন ও মহসিন ইসলাম মিয়া।

ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, লালবাগে পাঁচ থেকে ছয় মাস আগে একটি বাসা ভাড়া নিয়ে রেখেছিল গোপনে জাল মুদ্রা তৈরির এই চক্রটি। তাদের উদ্দেশ্য ছিল রমজান ও ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করা। পরে সেগুলো সমগ্র দেশে সরবরাহ করতো। কিন্তু তার আগেই তাদের গ্রেফতার করা হয়েছে।

গুলশান ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে লিটন অষ্টম শ্রেণি পাস। সেই কারখানার মূল পরিচালক এবং তিনি নিজেও মেকার। তিনি বিশেষ কাগজ, নিরাপত্তা সুতা তৈরির জন্য ডায়াস কেনেন। পরে জলছাপ দিয়ে বিশেষ কাগজের জাল টাকা যেত প্রিন্টিংয়ে।

লাখ টাকার জাল নোট ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হতো জানিয়ে ডিবির গুলশান বিভাগের ডিসি বলেন, লিটনের কাছ থেকে জাহাঙ্গীর ও মহসিন জাল টাকা ১২ হাজার থেকে ১৫ হাজারে কিনে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করতেন। এছাড়া মেকার তাইজুল ইসলাম ওরফে লিটন জাল রুপিগুলো পরীক্ষামূলকভাবে তৈরি করেছিল।‌ এগুলো বান্ডিল আকারে বড় ডিলারের কাছে পৌঁছে দেওয়ার কাজও করতো সে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন গুলশান ডিবির ডিসি মশিউর রহমান।

Tag :

লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

রাজধানীতে জাল নোট তৈরি চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২