পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

ভারতের বিপক্ষে ২-১ গোলে হার বাংলাদেশের

বাংলার খবর২৪.কম : sports_54969এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেলো বাংলাদেশের ক্ষুদে ফুটবলার।

পরপর দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচেও জয়ের জন্যই মাঠে নেমেছিলো সানজিদা-লিপিরা। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষেই জয়রথ থামল লাল-সবুজ জার্সিধারদের।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন সানজিদা আক্তার। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশী মেয়েরা।

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় রোজা দাস।

এরপর প্রথমার্ধে কোন দলই আর গোল করতে না পারায় ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ এক সুযোগ সৃষ্টি করেছিলো বাংলাদেশ। কিন্তু অল্পের জন্য গোল করতে পারেননি টুর্নামেন্টের প্রতি ম্যাচেই গোল পাওয়া সানজিদা।

এরপর ম্যাচের ৬৪তম মিনিটে ঘটে সবচেয়ে বড় দুর্ঘটনাটি। মিডফিল্ডার মানছুরা নিজেদের ডি বক্সের সামান্য বাইরে থেকে বল ক্লিয়ার করতে গেলে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করে বসেন। অনিচ্ছাকৃত এ আঘাতের পরেও ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ফাউলের বাঁশি বাজান এবং মানছুরাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে এই ক্ষুদে ফুটবলাররকে।

এই ফাউলের জন্য পাওয়া ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ ভারত। এরপর দশ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

Tag :

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

ভারতের বিপক্ষে ২-১ গোলে হার বাংলাদেশের

আপডেট টাইম : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪