অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করায় ভারতের হেনস্তার শিকার যুবক

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার উপজেলাধীন পাটগ্রাম পৌর শহরের আলমগীর শেখ (৩৫) ভারতে টুরিস্ট ভিসায় ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলায় তাকে আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর শেখ পাটগ্রাম পৌর শহরের ৫ নম্বর ওযার্ডের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

এর আগে রোববার রাত ৮টায় ভারতে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। সেখানে সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে। রোববার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মারফৎ বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।

‘আলমগীর শেখ ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে গিয়ে, একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।‘

ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশিষ পি সুব্বা জানান, তদন্তের কারণে বাংলাদেশি ওই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওনার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়েছে।

বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশে ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করায় ভারতের হেনস্তার শিকার যুবক

আপডেট টাইম : ০৭:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪