পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

মেসি-নেইমারকে উড়িয়ে রিয়ালের বড় জয়

বাংলার খবর২৪.কমsports_55618 : মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার দুই তারকা খেলোয়াড় মেসি-নেইমারকে উড়িয়ে ৩-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও পেপে। অপরদিকে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

শনিবার রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অভিষিক্ত লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় নিজের ও দলের একমাত্র গোলটি আদায় করে নেন নেইমার।

এরপর আর গোল পায়নি বার্সা। ম্যাচের ৩৫ মিনিটে পেলান্টি থেকে গোল করে প্রথমার্ধেই রিয়ালকে সমতায় ফেরান রোনালদো।

বিরতি থেকে ফিরে বার্সার জালে আরও দুটি গোল জড়ায় রিয়াল। ম্যাচের ৫০ মিনিটে পেপের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রজের নেওয়া কর্নার কিক থেকে দারুণ এক হেডে গোল অদায় করে নেন পেপে।

এরপর ম্যাচের ৬১ মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিক রিয়াল। রোনালদো-রদ্রিগেজ-বেনজেমার ক্রয়ীর প্রতি আক্রমণে ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল।

ইনিয়েস্তার ভুলে বল পেয়েছিলেন ইসকো। তবে ফাঁকা জায়গায় রোনালদোকে বল দিতে একটু দেরি করে ফেলেছিলেন। গোলে শট না নিয়ে রোনালদো তাই বল বাড়ান রদ্রিগসকে। রদ্রিগেসের টোকা থেকে করিম বেনজেমার জোরালো শট বাম পোস্টে লেগে জালে ঢুকে যায়। মূলত তখনই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ফলাফল।

এরপর অনেক চেষ্টা করেও গোল আদায় করতে পারেননি বার্সার খেলোয়াড়রা। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় লুইস এনরিখের শিষ্যদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

মেসি-নেইমারকে উড়িয়ে রিয়ালের বড় জয়

আপডেট টাইম : ০১:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪