অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

” পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা” — ইউএনও মুহসিয়া তাবাসসুম

(বগুড়া) প্রতিনিধি: ” পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ” হাতে নিয়েছেন শাজাহানপুরের ইউএনও মুহসিয়া তাবাসসুম। তিনি জানান পরিকল্পনা অনুযায়ী উপজেলার সদর ইউনিয়ন মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বন্দর এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ করতে বিভিন্ন স্হানে মোট ১২টি ডাস্টবিন স্হাপনের মধ্য দিয়ে তার এই মিশন শুরু করেন। এ উপলক্ষ্য গতকাল বুধবার মাঝিড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। মাঝিড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, মাঝিড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য এনামুল হক,আবু বক্কর,শফিকুল ইসলাম সহ ইউপি সদস্য ও কর্মচারীগন। এছাড়াও পরিবেশ রক্ষায় আড়িয়া ইউনিয়নের বামুনীয়া চাঁদবাড়ীয়া থেকে বারোআঞ্জুল মাছির বাজার পর্যন্ত রাস্তার পাশ দিয়ে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মুহসিয়া তাবাসসুম। ইউএনও মুহসিয়া তাবাসসুম জানান, বর্তমান সরকার পরিবেশের উপর গুরুত্বারোপ করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ করতে বিভিন্ন স্হানে ডাস্টবিন স্হাপন শুরু করা হয়েছে। এই ডাস্টবিন দুই ধরনের। একটিতে পচনশীল ও অপরটিতে অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। আগামী দিনে এই বর্জ্য সংরক্ষণ করে পরিশোধনের মাধ্যমে জৈবশক্তি উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় এই কর্মপরিকল্পনা পর্যায়ক্রমে অন্যান্যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন ও সফল করতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

” পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা” — ইউএনও মুহসিয়া তাবাসসুম

আপডেট টাইম : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪