অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

এবার ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি!

নিউজ ডেক্স

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের এক নেতা। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনীতিকদের বিতর্কিত মন্তব্য থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধীদল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেকদিনই বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করছেন। এবার মমতার দলের জেলা পর্যায়ের এক মুসলিম নেতা বাংলাদেশ নিয়ে বিতর্কিত এসব মন্তব্য করেছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে টিংকুর রহমান বিশ্বাস বলেন “১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই জেলার নেতা বলেন, ‘মঙ্গলবারও আমরা দেখেছি, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি’র নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, তারা আমাদের জন্য যথেষ্ট। আমি বলেছি ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না।

টিংকুর রহমান দাবি করেন, “বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ১৯৭১ সালে সাত লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তাদের থেকে আমরা আর কী আশা করতে পারি।”
ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে তৃণমূলের এই নেতা আরও বলেন, ‘‘গোটা ভারতবর্ষ লাগবে না, আমরা ৩২ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে। এতো জনও লাগবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে নিতে পারবো।’’

একই দিনে (বুধবার) মমতা বন্দোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের প্রতি আহ্বান জানান। বিতর্কিত এই আবদার জানিয়ে মমতা বলেন, ‘‘কেন্দ্রকে অবশ্যই সহিংসতা-বিধ্বস্ত বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনতে হবে।’’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

এবার ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি!

আপডেট টাইম : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪