অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক

নিজস্ব সংবাদদাতা

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের সোনার অলংকার চুরির ঘটনায় সদর থানায় ১১টি জিডি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।

সদর থানার ওসি মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি জিডি করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিল উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয়।

মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমায়। ধারণা করা হচ্ছে, ছয় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর বয়ান করেন মিজানুর রহমান আজহারী। এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করে তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক

আপডেট টাইম : ০৩:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫