পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতিবান্ধায় ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বার্তা।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ‘হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’-এর সাইনবোর্ডে হঠাৎ করেই এই বার্তাটি ভেসে ওঠে। এ ঘটনায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লিনিকটি যৌথভাবে পরিচালিত হয়। মালিকদের মধ্যে একজন আওয়ামীপন্থী ও অপরজন বিএনপি সমর্থক হিসেবে পরিচিত। এই বার্তা প্রদর্শিত হওয়ার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।  

তবে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, এটি সফটওয়্যার হ্যাকিংয়ের ঘটনা। বিষয়টি নিয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।  

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি একটি পরিকল্পিত হ্যাকিংয়ের ঘটনা। তবে এখন পর্যন্ত কারা এবং কী উদ্দেশ্যে এই বার্তা প্রদর্শন করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।  

হাতিবান্ধা থানার তদন্ত কর্মকর্তা মামুন হোসেন বলেন, ‘আমাদের উপস্থিতিতেই সাইনবোর্ডে বার্তাটি স্ক্রোল হচ্ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখতে ক্লিনিকের সফটওয়্যার থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।’  

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’

আপডেট টাইম : ০৭:২০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫