পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের কলেজছাত্রী

নিজস্ব সংবাদদাতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কনে বেশে এক তরুণীকে মিষ্টি মুখ করাচ্ছেন পাঞ্জাবি ও টুপি পরিহিত এক বৃদ্ধ। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের পরিচয় তারা এখন স্বামী-স্ত্রী। সম্প্রতি তারা বিয়ে করেছেন।

শনিবার (২২ মার্চ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দক্ষিণ কোটতলি এলাকায় এ ঘটনা ঘটে। বর পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোর্টতলি এলাকার শরিফুল ইসলাম প্রধান (৬৬)। কনে একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী আইরিন আক্তার (২২)।

আইরিন আক্তার নিজ ইচ্ছায় বৃদ্ধ শরিফুল ইসলাম প্রধানকে বিয়ে করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আইরিন আক্তারের সঙ্গে বৃদ্ধ শরিফুল ইসলাম প্রধানের দীর্ঘদিনের পরিচয়। আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন। আইরিনের পড়াশোনার সব খরচ বহন করছেন শরিফুল। তার পড়াশোনার খরচ বহন করতে ব্যাংকের ছয় লাখ টাকা ডিপোজিট করেছেন তিনি। সেই টাকার প্রতিমাসের লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনার চালান।

এলাকায় বৃদ্ধ শরিফুল ইসলাম কারও ‘দাদা’ আবার কারও ‘নানা’ হিসেবে পরিচিত।
এ বিষয়ে আইরিন আক্তার বলেন, ‘অনেক আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তিনি আমার পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করে আসছেন। বন্ধুর মতো সবসময় আমার পাশে ছিলেন। আমি সজ্ঞানেই তাকে বিয়ে করেছি। তবে এ বিয়েতে আমার বাবা রাজি ছিলেন না। ভাই ও মা এসে বিয়ের ব্যবস্থা করেন।’

স্থানীয়রা জানান, আইরিন আক্তারের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। চতুর্থ শ্রেণি থেকেই আইরিনের পড়াশোনার খরচ দিয়ে আসছেন শরিফুল । তারা পারস্পরিক সম্মতিতেই বিয়ে করেছেন।

বৃদ্ধ শরিফুল ইসলাম বলেন, ‘আইরিন ছোট থেকেই অনেক মেধাবী। আমি তার পড়াশোনায় সহায়তা করছি। সে আমাকে নানা বলে ডাকে। সে আমাকে হুট করে বিয়ে করবে বলে। আমি ভাবতেই অবাক হয়েছি। আমি হতবাক হয়ে কয়েকদিন তাকে বোঝার সময় দিয়েছি। কিন্তু সে কোনোভাবেই মানেনি। আমাকেই সে বিয়ে করবে। তাই আমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। দাম্পত্য জীবন যেন সুখের হয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের কলেজছাত্রী

আপডেট টাইম : ০৬:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫