অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড!

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুরে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার ২০(এপ্রিল) গ্রাহকদের সাথে প্রতারণায় জড়িত থাকার দায়ে দালাল চক্রের ৪ (চার) জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করেন তাদের মধ্যে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। এসময় অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, ১. মোঃ হাসিবুর রহমান (২৪) পিতা. আব্দুল মালেক ২. একরামুল হক( ২৫) পিতা মৃত নজরুল ইসলাম , ৩.মোঃ আলমাস হোসেন (৩৮) পিতা মৃত ইমাম হোসেন , ৪. সাইদুল ইসলাম (৪৭) পিতা.-ফজলুল হক।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, বিআরটিএ আগত গ্রাহকগণ সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড!

আপডেট টাইম : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫